কুমিল্লা | বঙ্গাব্দ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দেবীপক্ষের সূচনা, মহালয়া উদ্‌যাপন সনাতন বিদ্যার্থী সংসদের
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দেবীপক্ষের সূচনা, মহালয়া উদ্‌যাপন সন...
0:00
0:00

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দেবীপক্ষের সূচনা, মহালয়া উদ্‌যাপন সনাতন বিদ্যার্থী সংসদের

ছবির ক্যাপশন:

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সনাতনী শিক্ষার্থীদের সংগঠন সনাতন বিদ্যার্থী সংসদ এর উদ্যোগে তৃতীয়বারের মতো মহালয়া উদ্‌যাপিত হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় অস্থায়ী প্রার্থনা কক্ষে মঙ্গল আরতির মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সকাল ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে যন্ত্রসহযোগে অনুষ্ঠিত হয় বেদমন্ত্র পাঠ, চণ্ডীপাঠ, আগমনী সংগীত, প্রাতঃকালীন সংগীত ও দেবী বন্দনা। ভোরের আলোয় মুক্তমঞ্চে সনাতনী শিক্ষার্থীদের উপস্থিতি ধর্মীয় আবহ সৃষ্টি করে। এই আয়োজনে ধ্বনিত হয় দেবী দুর্গার মর্ত্যে আগমনের বার্তা, যা অশুভের বিরুদ্ধে শুভের চিরন্তন জয়ের প্রতীক হিসেবে প্রতিফলিত হয়।

প্রথম পর্বে পূজার শেষভাগে ধুনুচি নৃত্যের পর প্রসাদ বিতরণ করা হয়। একই দিন রাত ৮টায় শুরু হয় দ্বিতীয় পর্বের সন্ধ্যা আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পূজার পুরোহিতের দায়িত্ব পালন করেন গণিত বিভাগের শিক্ষার্থী শ্রী কর্ণ চন্দ্র আচার্য্য। সঞ্চালনায় ছিলেন শ্রাবণী চক্রবর্তী ও কেবি জর্জ রায়।

মহালয়া উদ্‌যাপন কমিটির আহ্বায়ক কেবি জর্জ রায় বলেন, “আজকের দিনটি আপামর সনাতন সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহালয়ার মাধ্যমে দেবীপক্ষের শুভ সূচনা হয়। আমরা কুবির সনাতনী শিক্ষার্থীরা একত্রিত হয়ে দেবী বন্দনা করেছি। মা দুর্গা যেন জগতের সকল প্রাণীর মঙ্গল সাধন করেন, দুঃখ-দুর্দশা দূর করে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করেন, এ প্রার্থনাই আমাদের।”

আয়োজকরা জানান, আগামী বছর থেকে আরও বৃহৎ পরিসরে মহালয়া উদ্‌যাপনের পরিকল্পনা রয়েছে।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ