কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আগামীকাল থেকে পরীক্ষামূলকভাবে দুটি ডাবল ডেকার বাস চলাচল শুরু করবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।
জানা গেছে, সকাল শিফটে সকাল ৮টা ১৫ মিনিটে ঈদগাহ থেকে ফৌজদারি, পুলিশ লাইন হয়ে বাসগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর বিকেল শিফটে ক্যাম্পাস থেকে কান্দিরপাড়গামী যাত্রা করবে।
পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, “আগামীকাল থেকে পরীক্ষামূলকভাবে দুটি ডাবল ডেকার বাস চালু হবে। আপাতত সকাল ও বিকেলে দুটি শিফটে চলবে। সফলভাবে পরিচালিত হলে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী পরবর্তী সময়ে সিডিউল বাড়ানো হবে।”
কুমিল্লা গেজেট