কুমিল্লা | বঙ্গাব্দ
মুরাদনগরে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
মুরাদনগরে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
0:00
0:00

মুরাদনগরে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ছবির ক্যাপশন:

মোঃ ইব্রাহিম, মুরাদনগর।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার পীরকাশিমপুর গ্রামে বাড়ির পাশ থেকে মিনহাজ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিনহাজ ওই গ্রামের কাশিমপুর উত্তর পাড়ার আনোয়ার হোসেন মাস্টারের ছোট ছেলে।

নিহতের ভাই মঈন আহমেদ জানান, সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে দুপুরের খাবার খেয়ে মিনহাজ বাড়ি থেকে বের হয়। কিন্তু রাতে এশার নামাজের পরও বাড়ি না ফিরলে পরিবারের সন্দেহ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের একটি পরিত্যক্ত মুরগির খামারের কাছে তার মরদেহ পাওয়া যায়। পরিবারের দাবি, মিনহাজকে হত্যা করা হয়েছে।

খবর পেয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, “মরদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে কপালে দুটি ছোট ক্ষতচিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ