কুমিল্লা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় এক পরিবারের সদস্যদের হাত বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

  • প্রকাশের তারিখ : 15-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা পশ্চিমপাড়ায় আলী আহাম্মদ মুহরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার জানায়, ৫–৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল মুখে গামছা ও মাস্ক পরে এবং হাতে দেশীয় অস্ত্র (ছেনি ও লোহার রড) নিয়ে ঘরে প্রবেশ করে। তারা প্রথমে পরিবারের তিন সদস্যকে হাত বেঁধে ফেলে এবং পরে আলমারির চাবি নিয়ে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করে।

ডাকাতরা প্রায় ১.৫ ভরি স্বর্ণালংকার, মসজিদের ফান্ডের ৯০ হাজার টাকা, দুটি স্মার্টফোনসহ ঘরের আরও কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

ভুক্তভোগী আবুল কালাম বলেন, “রাত সাড়ে ৩টার দিকে দরজা ভেঙে ডাকাতরা ঢুকে আমাদের জিম্মি করে হাত বেঁধে ফেলে। এরপর আলমারি থেকে স্বর্ণ, নগদ টাকা ও জিনিসপত্র নিয়ে যায়। তারা চলে যাওয়ার পর সকালে প্রতিবেশীদের জানালে আমাদের উদ্ধার করা হয়।”

খবর পেয়ে (দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া) সার্কেলের এএসপি এবং ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ