কুমিল্লা | বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে ফজরের নামাজে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রবাসীর মৃত্যু

  • প্রকাশের তারিখ : 15-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে অজ্ঞাত ট্রাকের চাপায় শাহজালাল (২৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে লাকসাম আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজালাল উপজেলার চান্দিশকরা গ্রামের মফিজ মিয়ার ছেলে।

চৌদ্দগ্রাম থানার ওসি হেলাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের বড় ভাই শাহাদাত জানান, প্রবাসে অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য শাহজালাল দেশে আসেন। সোমবার ভোরে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হওয়ার পর মসজিদের পথে পিছন থেকে একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক লিটন জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ