কুমিল্লা | বঙ্গাব্দ
কুমিল্লায় যুবদল নেতা রাশেদের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন
কুমিল্লায় যুবদল নেতা রাশেদের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবা...
0:00
0:00

কুমিল্লায় যুবদল নেতা রাশেদের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন

ছবির ক্যাপশন:

কুমিল্লায় যুবদল নেতা মাহাবুল আলী রাশেদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শাসনগাছা বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতিবাদকারীরা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল স্বার্থ হাসিলের উদ্দেশ্যে রাশেদকে জড়িয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে। অথচ তিনি এলাকার একজন পরিচ্ছন্ন, নিষ্ঠাবান ও সৎ ব্যক্তি হিসেবে সুপরিচিত। শাসনগাছা বাসস্ট্যান্ড বা মালিক-শ্রমিক সংগঠনের সঙ্গেও তার কোনো সম্পৃক্ততা নেই। তবুও তাকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজির সঙ্গে জড়ানোর চেষ্টা করা হচ্ছে।

বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার জন্য অসত্য তথ্য ছড়ানো হচ্ছে, যা জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা অবিলম্বে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মিথ্যা অপপ্রচার বন্ধ না হলে আন্দোলনের মাধ্যমে জবাব দেওয়া হবে। পাশাপাশি সংবাদমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন দি কুমিল্লা মোটর অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খলিলুর রহমান, শ্রমিক ইউনিয়ন ৯৩৮-এর যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান টিপু, মহানগর যুবদল ও মোটর অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য খোকন আহমেদ, শাসনগাছা বাস টার্মিনালের ইজারাদার ও মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন, আদর্শ সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল হোসেন আবুল মেম্বার, মোটর অ্যাসোসিয়েশনের রোড সেক্রেটারি বদিউল আলম এবং আদর্শ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইকরাম হোসেন সুমন প্রমুখ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ