মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪ কেজি গাঁজাসহ মো. কবির হোসেন ওরফে রিপন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর শশীদল গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত্রীকালীন টহল দলের সহায়তায় এসআই সৈকত মজুমদারের নেতৃত্বে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে তাঁর ঘরের সোফার নিচ থেকে নীল পলিথিনে মোড়ানো ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কবির হোসেন স্বীকার করেন, সীমান্ত এলাকা থেকে কম দামে গাঁজা কিনে বেশি দামে বিক্রির জন্য তিনি তা ঘরে মজুদ করেছিলেন।
ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, কবিরের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কুমিল্লা গেজেট