কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে ৩৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের তারিখ : 10-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং থানা পুলিশ বিশেষ অভিযানে বসতঘর থেকে ৩৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে অভিযান পরিচালনা করা হয়। বুধবার বিকেলে বুড়িচং থানার ওসি আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেন।

থানার এসআই মিজানুর রহমান ও এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং বাকশিমুল ইউনিয়নের ভৈরবপুর গ্রামের মোঃ মমিন হোসেনের বসতবাড়িতে অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে ঘটনাস্থল থেকে ভৈরবপুর দক্ষিণপাড়ার মৃত আব্দুর রহিমের ছেলে আনোয়ার হোসেন (২৫)কে গ্রেফতার করে পুলিশ।

ওসি আজিজুল হক জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা রুজু করে বুধবার কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ