কুমিল্লা | বঙ্গাব্দ

শ্রীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নবীন হাজারী ও সম্পাদক আবু তাহেরকে চায় নেতাকর্মীরা

  • প্রকাশের তারিখ : 9-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
আসন্ন চৌদ্দগ্রাম উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার চৌমুহনী বাজারে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীদের উপস্থিতিতে এ সভায় জননেতা কামরুল হুদার হাতকে শক্তিশালী করতে মোঃ আলমগীর হোসাইন নবীন হাজারীকে সভাপতি ও আবু তাহের মুন্সিকে সাধারণ সম্পাদক করার পক্ষে সর্বসম্মত সমর্থন দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন—বিল্লাল হোসেন, সাদ্দাম হোসেন, কিং কবির, রাসেল, কামাল হোসেন, সাহাদাত হোসেন, কবির হোসেন, জুয়েল রানা, মমিন, নাছির উদ্দিন, নিরব, গিয়াস উদ্দিন, ইয়াকুব আলী, মোস্তফা কামাল, শিমুল, মনির হোসেন, খলিলুর রহমান, শাজাহান মজুমদার, আবু তাহের মুন্সি প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ আলমগীর হোসাইন নবীন হাজারী।

বক্তারা বলেন, “যেন তেনভাবে শ্রীপুর ইউনিয়ন যুবদলের কমিটি গঠন করা হলে ত্যাগী নেতাকর্মীরা দল থেকে মুখ ফিরিয়ে নেবে। শ্রীপুর ইউনিয়ন যুবদল আগামী সংসদ নির্বাচনে জননেতা কামরুল হুদার জয়ের প্রতীক।”

তারা আরও জানান, আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলনে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করতে হবে। আলমগীর হোসাইন নবীন হাজারীকে সভাপতি ও আবু তাহের মুন্সিকে সাধারণ সম্পাদক করা হলে জননেতা কামরুল হুদার হাত শক্তিশালী হবে।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ