মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মনোহরপুর গ্রামে মোটরসাইকেল ও মোবাইল ফোন চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ৪ সেপ্টেম্বর রাতে উপজেলার মনোহরপুর উত্তর ছায়েদ আলী বেপারী বাড়ির আব্দুল মালেক মিয়ার ঘর থেকে মোটরসাইকেল ও মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় মামলা দায়ের হলে ব্রাহ্মণপাড়া থানার এসআই জাহাঙ্গীর আলম ও এএসআই রতন কুমার মল্লিক অভিযান চালান। স্থানীয়দের সহায়তায় কংশনগর এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মোহাম্মদ দিপু, সাব্বির হোসেন ও রাকিব মিয়া। এ সময় চুরি হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
কুমিল্লা গেজেট