কুমিল্লা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীর ঘর থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার

  • প্রকাশের তারিখ : 6-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ঘরের ভেতর লুকানো অবস্থায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে শশীদল উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জুয়েলের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক ব্যবসায়ী মো. জসিম উদ্দিনের (৪০) ঘরে প্রবেশ করলে তিনি সুকৌশলে পালিয়ে যান।

পরে ঘরের স্টিলের আলমারি ও ওয়াল সুকেছ তল্লাশি চালিয়ে ২০ বান্ডিলে মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি বান্ডিলে ২ কেজি করে গাঁজা রাখা ছিল।

এসআই মেহেদী হাসান জুয়েল জানান, পলাতক আসামি জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ