কুমিল্লার কোতোয়ালিতে ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ) সকাল আনুমানিক ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোতোয়ালি থানাধীন আলেখারচর এলাকা থেকে একটি প্রাইভেট কারসহ তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মো. ইব্রাহিম (৩৮), সে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মিন্নতনগর এলাকার বাসিন্দা।
হাইওয়ে পুলিশ জানায়, কুমিল্লা সদর দক্ষিণ সীমান্ত এলাকা থেকে একটি প্রাইভেট কার (রেজি. নং- ঢাকা মেট্টো-গ-১৫-৯০৬৪) গাঁজা বহন করে ঢাকা যাওয়ার খবর পায় তারা। এ তথ্যের ভিত্তিতে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদারের নেতৃত্বে এসআই ইকবাল হোসেন, এএসআই রাজিবুল আলম ও সঙ্গীয় ফোর্স গাড়িটিকে আটক করে।
পরে তল্লাশিতে প্রাইভেট কারের বেকডালায় রাখা ২৫টি ফোটলায় প্রতিটিতে ২ কেজি করে মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কুমিল্লা গেজেট