কুমিল্লা | বঙ্গাব্দ
নাঙ্গলকোটে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক-২
নাঙ্গলকোটে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক-২
0:00
0:00

নাঙ্গলকোটে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক-২

ছবির ক্যাপশন:

নাঙ্গলকোট প্রতিনিধি।।
কুমিল্লার নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের গোমকোট গ্রামের চৌকিদার বাড়িতে জমি নিয়ে বিরোধের জেরে জাকির হোসেন (৬১) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে ১১টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন গোমকোট গ্রামের মরহুম সিরাজ মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ একই গ্রামের রবিউল হোসেন (৫০) ও তার স্ত্রী রেহানা বেগমকে (৪৫) আটক করে।

জানা যায়, নিহত জাকির হোসেন তার মেয়ে রৌশন আরা আক্তারকে পাশ্ববর্তী বাড়ির কামাল হোসেনের সাথে বিয়ে দেয়। কামাল বিয়ের পর তার স্ত্রী রৌশন আরাকে ৩৫ শতক জমি লিখে দেন। বিষয়টি কামালের পরিবার মেনে নিতে পারেনি। ফলে মঙ্গলবার রাতে ওই জমিতে হাল চাষের মেশিন দিয়ে  চাষাবাদ করতে গেলে কামালের ভাই রবিউল ও তার স্ত্রী রেহানা বেগম বাঁধা দেয়। এসময় বাকবিতন্ডার একপর্যায়ে রবিউল, তার স্ত্রী রেহানা বেগম ও ছেলে নজরুল ইসলাম বৃদ্ধ জাকির হোসেনকে এলোপাতাড়ি মারপিট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

নিহতের মেয়ে রৌশন আরা আক্তার রুনা অভিযোগ করে বলেন, তার বাবাকে লোহার টর্চলাইট দিয়ে পিটিয়ে ও অণ্ডকোষ চেপে হত্যা করা হয়েছে।

নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। দুইজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ