কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নাট্যসংগঠন ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)-এর ১৮তম ব্যাচের অডিশন রাউন্ড সম্পন্ন হয়েছে। নতুন ব্যাচে ৩০০ জনেরও বেশি শিক্ষার্থী অংশ নেন।
সোমবার (১ সেপ্টেম্বর) অডিশনের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ও ভিসিটির প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা। তিনি বলেন, “সুস্থ জীবনযাপনের জন্য সুস্থ সংস্কৃতির বিকল্প নেই। প্রতিষ্ঠালগ্ন থেকে ভিসিটি সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। আশা করি, নতুনরা এসে ভিসিটিকে আরও সমৃদ্ধ করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মজিদ, শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মো. গোলাম সোহরাব হাসান, সংস্কৃত বিভাগীয় প্রধান প্রফেসর জিতেন্দ্রনাথ তরফদার, বাংলা বিভাগের প্রধান প্রফেসর মশিউর রহমান ভূঁইয়া, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মুনসুর হেল্লালসহ শিক্ষকমণ্ডলী ও নাট্যব্যক্তিত্বরা।
সভাপতিত্ব করেন ভিসিটির সভাপতি মো. সাব্বির আহমেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অনিক দেব। অডিশন আহ্বায়ক ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল আহমেদ।
অডিশন রাউন্ডে ভিসিটির কার্যনির্বাহী কমিটি, সিনিয়র সদস্য ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুমিল্লা গেজেট