কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়লো ৬টি বসতঘর, ক্ষয়ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা
ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়লো ৬টি বসতঘর, ক্ষয়ক্ষতি প্রায় ৩০ লাখ ...
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়লো ৬টি বসতঘর, ক্ষয়ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা

ছবির ক্যাপশন:

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ ৬টি ঘর পুড়ে গেছে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর দক্ষিণপাড়া ফকির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি, আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকারসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, বিকেল পাঁটার দিকে হঠাৎ ফকির বাড়িতে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে। বাসিন্দারা ও আশপাশের লোকজন মিলে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়, তবে এর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে মৃত রশীদ মিয়ার ছেলে মিশন মিয়া (মুশন) ও মামুনুর রশীদ এবং মৃত সুলতান মিয়ার ছেলে বিল্লাল হোসেন ও ইসমাইল হোসেনের ৪টি বসতঘর ও ২টি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে যায়।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ