মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া ॥
আলেম-উলামারা যদি ঐক্যবদ্ধ হন তবে নতুন বাংলাদেশ গঠনের অগ্রযাত্রা আরও দ্রুত এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন।
তিনি বলেন, “ঐক্যবদ্ধ আলেমদের সামনে কোন ষড়যন্ত্রই বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না। আর কোন ফ্যাসিস্ট এ দেশে জন্ম নিবে না। এজন্য ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে। আগামী দিনের রাষ্ট্র বিনির্মাণে আলেমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
বুধবার (২০ আগস্ট) সকাল ৯টায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উলামা বিভাগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মোবারক আরও বলেন, “সকল শ্রেণীপেশার মানুষের কাছে ইসলামী দাওয়াত পৌঁছে দিতে হবে। গত ৫৪ বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন আলেম-উলামারা। এবার জনগণের রায় দাঁড়িপাল্লার পক্ষে হবে ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা আনিছুর রহমান এবং পরিচালনা করেন সেক্রেটারি মাওলানা আব্দুর রউফ সালেহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, সহকারী সেক্রেটারি মুফতি মাওলানা আমিনুল ইসলাম, কুমিল্লা-৫ আসনের সদস্য সচিব অধ্যাপক আবদুল আউয়াল, উত্তর জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা মিজানুর রহমান আতিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম।
এছাড়া সমাবেশে অংশ নেন সুলতানপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ কবির আহমেদ, মাওলানা রফিকুল ইসলাম ভূঁইয়া, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আব্দুর রহমান সেলিম, অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম, মাওলানা কাজী আব্দুল হান্নান, মাওলানা মাঈন উদ্দিন সাঈদ, মাওলানা আবু কাউছার সরকার, মোঃ আমিনুল ইসলাম, আইয়ুব খান পাঠানসহ ব্রাহ্মণপাড়ার বিভিন্ন ইউনিয়নের আলেম-উলামারা।
কুমিল্লা গেজেট