কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৩০ বোতল স্কাপসহ গ্রেপ্তার-১
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৩০ বোতল স্কাপসহ গ্রেপ্তার-১
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৩০ বোতল স্কাপসহ গ্রেপ্তার-১

ছবির ক্যাপশন:

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া ॥
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩০ বোতল ভারতীয় স্কাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়।

থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেনের নির্দেশে উপপরিদর্শক (এসআই) মোঃ আব্দুস সবুর ও সঙ্গীয় ফোর্স মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি এলাকায় অভিযান চালান। এসময় রাস্তার পাশে ব্যাগসহ দাঁড়িয়ে থাকা দুইজনকে দেখে পুলিশের সন্দেহ হলে তারা পালানোর চেষ্টা করে। একজন পালিয়ে গেলেও অপরজনকে আটক করা হয়।

পরে দেহ তল্লাশী করে আটককৃতের ডান হাতে থাকা পলিথিন ব্যাগ থেকে ৩০ বোতল স্কাপ সিরাপ উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ আবুল কালাম (৩৪)।

এ ঘটনায় পলাতক আসামি উত্তর তেতাভূমি গ্রামের আলাউদ্দিনের স্ত্রী মোসাঃ শাবনুর (২৬) সহ আটক দু’জনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। 


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ