কুমিল্লা | বঙ্গাব্দ
নাঙ্গলকোটে প্রবাসীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদে ভাংচুর-ছিনতাই
নাঙ্গলকোটে প্রবাসীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদে ভ...
0:00
0:00

নাঙ্গলকোটে প্রবাসীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদে ভাংচুর-ছিনতাই

ছবির ক্যাপশন:

নাঙ্গলকোট প্রতিনিধি।।
কুমিল্লার নাঙ্গলকোটে মোহাম্মদ এরশাদ নামে এক দুবাই প্রবাসীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, চাঁদা না দেওয়ায় প্রবাসীর নির্মাণাধীন বাড়ির বাউন্ডারি ওয়ালের পিলার ভেঙে ফেলা হয় এবং তাকে মারধর করা হয়। এ সময় তার স্ত্রী ও বড় ভাইকেও পিটিয়ে আহত করা হয় এবং স্ত্রীর গলা থেকে দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনাটি ঘটে উপজেলার পেরিয়া ইউনিয়নের আশারকোটা গ্রামে। ভুক্তভোগী এরশাদ জানান, তিনি ১২ বছর আগে ভাই আবু ইউসুফের কাছ থেকে ১৮ শতক জমি ক্রয় করে ভোগদখলে আছেন। ওই জমিতে বাড়ি নির্মাণ কাজ শুরু করলে ছোট ভাই মোহাম্মদ সাদ্দাম জোরপূর্বক দখলের চেষ্টা চালায় এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। এর প্রতিবাদ করলে তাকে ও তার পরিবারকে মারধর করা হয়।

অভিযুক্ত সাদ্দামের বড় ভাই নজির আহম্মেদ বলেন, ২০১৩ সালে পারিবারিক সম্মতিতে ওই জমি এরশাদের কাছে বিক্রি করা হয়। অথচ সাদ্দাম স্থানীয় দুষ্কৃতিকারীদের সহায়তায় জায়গা পাওয়ার দাবি তুলে ভাইয়ের কাছেই চাঁদা দাবি করছে।

অভিযুক্ত মোহাম্মদ সাদ্দাম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা ও বানোয়াট।”

পেরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হাজী মফিজুর রহমান জানান, জমি বিক্রির সময় পরিবারের সবাই সম্মতি দিয়েছিল এবং অতিরিক্ত টাকা নিয়েছিল। এখন সাদ্দামের এমন দাবি অযৌক্তিক।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।”


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ