কুমিল্লা | বঙ্গাব্দ
বুড়িচংয়ে দখলকৃত খাল উদ্ধারে প্রশাসনের অভিযান
বুড়িচংয়ে দখলকৃত খাল উদ্ধারে প্রশাসনের অভিযান
0:00
0:00

বুড়িচংয়ে দখলকৃত খাল উদ্ধারে প্রশাসনের অভিযান

ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় দখলকৃত খাল ও জলাশয় উদ্ধারে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার ৪নং ষোলনল ইউনিয়নের মহিষমারা এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন।

অভিযানে মহিষমারা খালের বিভিন্ন অংশে বাঁধ কেটে দখলমুক্ত করা হয়। খালের ভেতরে জমে থাকা কচুরিপানা, ময়লা-আবর্জনা অপসারণ করে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা হয়।

ইউএনও তানভীর হোসেন বলেন, “মহিষমারা খালটি এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি ও মেসার্স স্টার ব্রিকস খালের ওপর অবৈধ স্থাপনা গড়ে তুলে এবং মাটি ফেলে ভরাট করে খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দেন। এতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল। তাই স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে খালটি দখলমুক্ত করা হয়েছে।”

তিনি আরও জানান, খাল ভরাট হলে কৃষিজমি ও বসতবাড়ি জলাবদ্ধতার শিকার হয়, পরিবেশেরও ক্ষতি হয়। খাল দখলমুক্ত রাখলে কৃষি উৎপাদন বাড়বে, বন্যা ও জলাবদ্ধতা হ্রাস পাবে এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকবে।

অভিযানে অংশ নেওয়া স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খাল পরিষ্কার হওয়ায় বর্ষাকালে আর পানি উপচে রাস্তায় উঠবে না, ফলে যাতায়াত ও কৃষিকাজে সুবিধা হবে।

অভিযানকালে বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সাবেক সভাপতি মোঃ মুসলেহ উদ্দিন, ইউপি সদস্য তোফায়েল আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ