কুমিল্লা | বঙ্গাব্দ

নাঙ্গলকোটে গঠনতন্ত্র অমান্য করে নতুন কমিটি, বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

  • প্রকাশের তারিখ : 19-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

নাঙ্গলকোট প্রতিনিধি।। 
কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির উপজেলা কমিটিকে উপেক্ষা করে দলীয় গঠনতন্ত্র অমান্য করে বিদ্যমান কমিটি বহাল রেখেই বিভিন্ন ইউনিয়নে নতুন কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ওই কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

মঙ্গলবার বিকেলে উপজেলার মৌকরা সরকার বাজার ও দৌলখাঁড় বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোশাররফ হোসেন, মৌকরা ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি শাহ আলম ভূঁইয়া, সহ সভাপতি আবুল হাশেম বাবুল সর্দার, সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক, দৌলখাঁড় ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি শিল্পী আব্দুল মমিন মজুমদার, সাধারণ সম্পাদক ডাক্তার শফিকুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক আব্দুস সুক্কুর ভূঁইয়া খোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন টার্জেন্ট প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, সদ্য ঘোষিত ইউনিয়ন কমিটি গুলো গঠনতন্ত্রবিরোধী ও “আমি-ডামি নির্বাচন” এর মাধ্যমে করা হয়েছে। তারা এসব কমিটি বাতিলের দাবি জানান। পাশাপাশি সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া কর্তৃক কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও জেলা প্রশাসককে গালিগালাজ করায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে দাবি করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এ সময় তারা অভিযোগ করেন, ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে আমি-ডামি নির্বাচন করা হয়েছে, যা দলের বদনাম ডেকে এনেছে।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক নজির আহমেদ ভূঁইয়া বলেন, “নাঙ্গলকোটের ১৪ ইউনিয়নে কমিটি হয়েছে অথচ আমি কিংবা উপজেলা সদস্য সচিবসহ উপজেলা নেতৃবৃন্দ কেউ অবগত নই। ইউনিয়ন কমিটির এখনও এক বছরের মেয়াদ রয়েছে। তবুও জেলা নেতৃবৃন্দ আওয়ামী দোষরদের সাথে নিয়ে সম্মেলনের নামে এসব অবৈধ কমিটি করেছে, যা গঠনতন্ত্রবিরোধী। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে দলের কার্যক্রম চালানোর বিধান নেই। বর্তমান কমিটির মেয়াদ শেষে যথাযথ নিয়মে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি হবে।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ