কুমিল্লা | বঙ্গাব্দ
মাদক ও জুয়া সমাজ ধ্বংস করছে, প্রতিরোধে জনগণের সহযোগিতা জরুরি – অতিরিক্ত পুলিশ সুপার
মাদক ও জুয়া সমাজ ধ্বংস করছে, প্রতিরোধে জনগণের সহযোগিতা জরুরি...
0:00
0:00

মাদক ও জুয়া সমাজ ধ্বংস করছে, প্রতিরোধে জনগণের সহযোগিতা জরুরি – অতিরিক্ত পুলিশ সুপার

ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং ।।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইফুল মালিক বলেছেন, “মাদক ও জুয়া সমাজকে ধ্বংস করছে। পরিবার, শিক্ষা ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন করছে। এ অপসংস্কৃতি রোধে পুলিশ একা সফল হতে পারবে না, এর জন্য জনসাধারণকেও সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। সবাই মিলে প্রতিরোধ গড়ে তুললেই বুড়িচংকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে বুড়িচং থানা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক ও জুয়া নির্মূলের লক্ষ্যে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক এবং সঞ্চালনা করেন থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ রাকিবুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মোঃ মোবারক হোসাইন, পুলিশ ইন্সপেক্টর এজাজুল ইসলাম, দেবপুর ফাঁড়ির ইনচার্জ শহিদুল্লাহ প্রধান, অধ্যাপক মোঃ আবদুল আউয়াল, বুড়িচং প্রেসক্লাব সভাপতি কাজী খোরশেদ আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ ছাব্বির।

এছাড়া বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও থানার পুলিশ সদস্যরা।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ