কুমিল্লা | বঙ্গাব্দ
দুলাল মিয়া হত্যার বিচারের দাবিতে উত্তাল সদর দক্ষিণ
দুলাল মিয়া হত্যার বিচারের দাবিতে উত্তাল সদর দক্ষিণ
0:00
0:00

দুলাল মিয়া হত্যার বিচারের দাবিতে উত্তাল সদর দক্ষিণ

ছবির ক্যাপশন:

আব্দুল্লাহ আল মাসরুফ।।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর চৌমুহনী এলাকায় সৎ ও নিরীহ ওয়ার্কশপ মিস্ত্রি দুলাল মিয়ার হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও সচেতন নাগরিক সমাজ।

রবিবার (১৭ আগস্ট) সকালে চৌমুহনী সড়কের পাশে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “দুলাল ছিলেন পরিশ্রমী ও নিরীহ একজন মানুষ। তার হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত। অথচ তদন্তে কোনো অগ্রগতি নেই, হত্যাকারীরাও ধরা-ছোঁয়ার বাইরে—এটি আমাদের হতাশ করছে।”

তারা দ্রুত তদন্ত শেষ করে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে নিহত দুলালের স্ত্রী হনুফা বেগম ও তিন কন্যা জেমি, সিমা ও সাথিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে দুলাল হত্যার রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ