কুমিল্লা | বঙ্গাব্দ

মক্রবপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিনে যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল

  • প্রকাশের তারিখ : 15-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

নাঙ্গলকোট প্রতিনিধি।।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুমিল্লার নাঙ্গলকোটের মক্রবপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে স্থানীয় যুবদল কার্যালয়ে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন মক্রবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহ আলম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদল নেতা আলী হোসাইন টিপু। বক্তব্য রাখেন পৌরসভা যুবদল সদস্য সচিব এনায়েত উল্যা কামাল, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন আহ্বায়ক আলমগীর হোসেন মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভা যুবদল যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দীন, সাইফুল ইসলাম সবুজ, নূর আহমেদ, নাঙ্গলকোট সরকারি কলেজ ছাত্রদল সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সোহাগ, উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ কামরুজ্জামান, পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা মহিন উদ্দিন রিপন, পৌরসভা যুবদল সদস্য ওমর ফারুক, কামিল মাদ্রাসা ছাত্রদল সভাপতি জিয়াউর রহমান বিপ্লব প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল সদস্য সচিব জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম খোকন, সোহেল রানা সাগর, শাহাদাত পাশা, কামরুল হাসান, সালা উদ্দিন, সাইফুল, ইউনিয়ন ছাত্রদল সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম রাসেল, শাহাব উদ্দিন প্রমুখ।

দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ