কুমিল্লা | বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার জন্মদিনে মৌকরা ইউনিয়নে যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল

  • প্রকাশের তারিখ : 15-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

নাঙ্গলকোট প্রতিনিধি।।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুমিল্লার নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়ন ৮নং বিষ্ণপুর ওয়ার্ড যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় মৌকরা ইউনিয়ন যুবদল কার্যালয়ে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদল সদস্য সচিব মোহাম্মদ জাকের হোসেন মজুমদার ছুট্টু। প্রধান অতিথি ছিলেন মৌকরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার মাহবুবুল হক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ। বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদল সভাপতি মোহাম্মদ নাছির আলম মজুমদার, নাঙ্গলকোট পৌরসভা যুবদল সদস্য সচিব এনায়েত উল্যা কামাল, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, পৌরসভা যুবদল যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দীন, উপজেলা ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সোহাগ, ছাত্রদল নেতা আলী হোসাইন টিপু প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা কাউছার আলম, আব্দুর রহমান, যুবদল যুগ্ম আহ্বায়ক মনসুর আলম, আহসান হাবিব, আব্দুল কাদের, শাহাদাত, হুমায়ুন, সবুজ, অন্তর, আনিছ, শাহজাহান, সদস্য সাইফুল, আকরাম, রাসেল, হাসান, ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা, ছাত্রনেতা শিপন প্রমুখ।

দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ