নাঙ্গলকোট প্রতিনিধি।।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলা দলীয় কার্যালয়ে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার। পরিচালনা করেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কমিশনার আবু ইউসুফ মজুমদার।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন— নাঙ্গলকোট পৌরসভা যুবদল আহ্বায়ক নুরুল আফসার সজল, সদস্য সচিব এনায়েত উল্যাহ কামাল, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক অহিদুল ইসলাম মজুমদার, আলমগীর হোসেন মোল্লা, পৌরসভা যুবদল যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, নূর আহমেদ, নাছির উদ্দীন, কাউছার আলম লিটন, আবু বকর মনু, আব্দুল মালেক লিটন, উপজেলা ও পৌরসভা ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
কুমিল্লা গেজেট