কুমিল্লা | বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে আবু ইউসুফ তুহিনের শুভেচ্ছা

  • প্রকাশের তারিখ : 15-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ তুহিন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেন, ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি চতুর্থ। তাঁর বাবা স্কান্দার মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার। পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী হলেও শৈশব-কৈশোর কেটেছে দিনাজপুরে।

১৯৬০ সালের আগস্টে তৎকালীন সেনা কর্মকর্তা ও পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন খালেদা জিয়া। তাঁদের দুই ছেলে—তারেক রহমান (জন্ম ২০ নভেম্বর ১৯৬৫) ও আরাফাত রহমান কোকো (জন্ম ১২ আগস্ট ১৯৬৯)।

১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপির রাজনীতিতে আসেন খালেদা জিয়া। ১৯৮২ সালের ২ জানুয়ারি তিনি বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পরবর্তীতে ২০০১ সালের ১ অক্টোবর নির্বাচনে চারদলীয় জোটকে নেতৃত্ব দিয়ে তৃতীয়বারের মতো সরকার গঠন করেন। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তিনি গ্রেফতার হয়ে প্রায় এক বছর কারাবন্দি ছিলেন।

পরিশেষে আবু ইউসুফ তুহিন বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ