কুমিল্লা | বঙ্গাব্দ
বুড়িচংয়ে মা-মেয়ের আত্মহত্যা: সৎকারে উপজেলা প্রশাসনের সহায়তা
বুড়িচংয়ে মা-মেয়ের আত্মহত্যা: সৎকারে উপজেলা প্রশাসনের সহায়তা
0:00
0:00

বুড়িচংয়ে মা-মেয়ের আত্মহত্যা: সৎকারে উপজেলা প্রশাসনের সহায়তা

ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের জালালপুর গ্রামে অভাব, এনজিও ঋণের চাপ ও দীর্ঘদিনের অসুস্থতার জেরে মা ও মেয়ের আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে নিহতদের সৎকারে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানভীর হোসেন নিহত নমিতা রাণী পালের বড় মেয়ে সুমা রাণী পালের হাতে ১৫ হাজার টাকা তুলে দেন।

ইউএনও বলেন, “নিহত পরিবারটি অসচ্ছল ও ঋণগ্রস্ত ছিল। বড় মেয়ে সুমা রাণী পাল সৎকারে সহায়তার জন্য আবেদন করলে তাৎক্ষণিকভাবে ১৫ হাজার টাকা প্রদান করা হয়।”

প্রসঙ্গত, বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে নমিতা রাণী পাল ও তার মেয়ে তন্বী রাণী পাল নিজ বাড়িতে বিষপান করেন। প্রতিবেশীরা দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলেও চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের আর্থিক সংকট ও এনজিও ঋণের চাপ তাদের মানসিকভাবে ভেঙে দিয়েছিল।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ