কুমিল্লা | বঙ্গাব্দ

ইছাপুরা দাখিল মাদ্রাসা নবগঠিত কমিটির সভাপতি গাজীউল হক জুবায়ের ও সদস্য মোঃ হাসানকে ফুলেল সংবর্ধনা

  • প্রকাশের তারিখ : 12-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ইছাপুরা দাখিল মাদ্রাসা নবগঠিত কমিটির সভাপতি হিসেবে গাজীউল হক জুবায়ের ও সদস্য হিসেবে মোঃ হাসান দায়িত্ব গ্রহণ করেছেন।

১২ আগস্ট মঙ্গলবার সকালে মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ তাদের ফুল দিয়ে বরণ করেন।

এছাড়া এলাকাবাসীর পক্ষে থেকে ফুল দিয়ে বরণ করেন স্থানীয় গুণিজন ও সমাজসেবক আবদুল মালেক আখন্দ, ষোলনল ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহ আহমেদ, ভরাসার বাজার কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, প্রতিষ্ঠাতা সদস্য হাকিম আলী, ভরাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সাংবাদিক মো. মোসলেহ উদ্দিন, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আবুল কাশেম, সফিকুল ইসলাম, আলমগীর হোসেন, থানা শ্রমিক দলের নেতা জুলহাস মিয়া, থানা যুবদলের নেতা জামাল হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি তাজুল ইসলাম, বিএনপি নেতা সিরাজুল ইসলাম ও গিয়াসউদ্দিন, ছাত্রদলের সেক্রেটারি জুবায়ের আহমেদ, দুলাল মিয়া, আবদুল সালামসহ আরও অনেকে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ