কুমিল্লা | বঙ্গাব্দ
বুড়িচংয়ে র‍্যাবের অভিযানে ৭৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বুড়িচংয়ে র‍্যাবের অভিযানে ৭৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রে...
0:00
0:00

বুড়িচংয়ে র‍্যাবের অভিযানে ৭৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবির ক্যাপশন:

কুমিল্লার বুড়িচং উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, সিপিসি-২ এর অভিযানে ৭৫ বোতল স্কাফসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-১১ জানায়, ১১ আগস্ট (রবিবার) রাতে পাচড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি বিশেষ দল। এসময় মো. আনিসুর রহমান (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে ৭৫ বোতল স্কাফ ও মাদক বিক্রির নগদ ১ লাখ ১০ হাজার ৩৫৭ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আনিসুর রহমান কুমিল্লার বুড়িচং থানার পাচড়া গ্রামের বাসিন্দা এবং মো. আব্দুল রশিদের ছেলে। র‍্যাব জানায়, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে স্কাফ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন।

র‍্যাব-১১ এর মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।

এছাড়া র‍্যাব-১১ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত তারা দায়িত্বপূর্ণ এলাকায় চাঞ্চল্যকর অপরাধী ১৬৫ জন, আরসা সদস্য ১৫ জন, জঙ্গি ২ জন, হত্যা মামলার ১৬৪ আসামি, ধর্ষণ মামলার ৭১ আসামি, অস্ত্র মামলায় ২৩ আসামি গ্রেফতার করেছে। এ সময় ১০২টি অস্ত্র, ১৩৪২ রাউন্ড গুলি এবং ৩৭৫ জন মাদক ব্যবসায়ীসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ