কুমিল্লা | বঙ্গাব্দ

নাঙ্গলকোটে বিএনপির একতরফা “আমি-ডামি” নির্বাচন বর্জন ঘোষণা

  • প্রকাশের তারিখ : 11-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

নাঙ্গলকোট প্রতিনিধি।।
দলীয় গঠনতন্ত্র উপেক্ষা করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনের একক সিদ্ধান্তে নাঙ্গলকোট উপজেলার ১৬টি ইউনিয়নে একতরফা “আমি-ডামি” নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে—এ অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে স্থানীয় বিএনপি নেতারা।

সোমবার রাতে নাঙ্গলকোট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিভিন্ন ইউনিয়নের নেতারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বটতলী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল বাতেন বাচ্চু মহুরি, সিনিয়র সহ-সভাপতি কাজী মাঈন উদ্দিন, দৌলখাঁড় ইউনিয়ন সহ-সভাপতি শাহ আলম, মক্রবপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক কবির খান, হেসাখাল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ছালেহ আহম্মেদ মানিক এবং মক্রবপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হক।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ