মোঃ আবদুল্লাহ, বুড়িচং ।।
কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের আরাগ আনন্দপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে রবিবার সকালে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশিদ।
প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু ইউসুফ তুহিন। সভা পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন।
বক্তব্যে আবু ইউসুফ তুহিন শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা, মোবাইল ফোন আসক্তি থেকে বিরত থাকা এবং পিতা-মাতা, শিক্ষক ও অভিভাবকদের সম্মান করার পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ ছলিম উল্লাহ, অভিভাবক প্রতিনিধি মোঃ লিটন, শিক্ষক মোঃ শহীদুল ইসলাম, আঃ কাদের, কামরুজ্জামান, মোঃ হান্নান, মাহাবুব, জুখেলা বেগম, জোসনা বেগম, হাসিনা বেগম, শামীম বেগম, অফিস সহকারী শামীমুল ইসলাম এবং ছাত্র-ছাত্রী ও অভিভাবক সদস্য মোঃ জয়দল হোসেন, মোঃ নুরুল ইসলামসহ অনেকে।
কুমিল্লা গেজেট