দেবিদ্বার প্রতিনিধি।।
গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে কথিত ফ্যাসিস্ট সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল করেছে কুমিল্লার দেবিদ্বারে উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টায় দেবিদ্বার নিউমার্কেট চত্বরে এ বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে বর্তমান সরকারের পদত্যাগ দাবি করা হয় এবং “গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই অব্যাহত থাকবে” বলে ঘোষণা দেওয়া হয়।
মিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিজভীউল আহসান মুন্সী।
এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির নেতা আবুল কালাম আজাদ, আব্দুর রহমান, এনাম আহমেদ, নজরুল ইসলাম, মাসুম সরকার, ফতেহাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী সালাহ উদ্দিন রুহুল, রবিউল আউয়াল সাইফুল, সাবেক ছাত্রদল নেতা বিল্লাল হোসেন বিল্লু, বাসির সামিউন, ইউসুফ, পৌর ছাত্রদলের নেতা বিল্লাল হোসেন, নাজমুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, “বর্তমান অবৈধ সরকার দেশের গণতন্ত্র হরণ করেছে। শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণআন্দোলনের মাধ্যমে দেশে আবারও জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।”
কুমিল্লা গেজেট