কুমিল্লার চান্দিনায় গাঁজা গাছসহ এক চাষীকে আটক করেছে যৌথবাহিনী। ধৃত ব্যক্তির নাম লিটন মিয়া (৪০)। তিনি চান্দিনা উপজেলার সিমন্তপুর দক্ষিণ পাড়ার বাসিন্দা ও হারুন মিয়ার ছেলে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩১ জুলাই) গভীর রাতে অভিযান চালিয়ে লিটনকে তার বাড়ি সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়। তার বসতঘরের পাশেই গাঁজা গাছ চাষের প্রমাণ পাওয়া গেছে।
ওসি বলেন, “লিটন দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ক্রয়-বিক্রয়ে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”
গ্রেফতারের পর শুক্রবার (১ আগস্ট) বিকেলে লিটন মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
কুমিল্লা গেজেট