কুমিল্লা | বঙ্গাব্দ

নাঙ্গলকোটে বাংলাদেশ খেলাফত মজলিসের আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের তারিখ : 31-জুলাই-2025 ইং
ছবির ক্যাপশন:

নাঙ্গলকোট প্রতিনিধি।।
বাংলাদেশ খেলাফত মজলিস নাঙ্গলকোট উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার নাওগোদা ইসলামিয়া মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস নাঙ্গলকোট উপজেলা শাখার সভাপতি ও কুমিল্লা-১০ (লাকসাম-নাঙ্গলকোট) আসনের রিকশা প্রতীকের মনোনীত প্রার্থী মাওলানা সোলাইমান মীর।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর শাইখুল হাদিস আল্লামা আফজালুর রহমান।

সভাটি সঞ্চালনা করেন উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মুফতী বাছির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মুফতী আব্দুল কাদির।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতী নূর মোহাম্মদ আজিজী, কেন্দ্রীয় শূরা সদস্য আলহাজ্ব কাজী মুনাওয়ার হোসাইন, কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোজাম্মেল হোসেন, ফেনী জেলা সহ-সভাপতি হাফেজ মাওলানা নুরুল ইসলাম, ফেনী জেলা সাধারণ সম্পাদক মাওলানা কারী আবু বকর সিদ্দিক।

এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সাবেক সাংগঠনিক সম্পাদক ক্বারী বেলায়েত, লাকসাম উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মুয়াবিয়া, মাওলানা নুরুজ্জামান কাশেমী, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা আবুল কাশেম, মাওলানা সুলতান আহমদ, ডা. আনোয়ার হোসেন, হাফেজ মাওলানা নুরুজ্জামান ও হাফেজ আশিকে এলাহী প্রমুখ।

অনুষ্ঠান শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ