বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ভরাসার হাই স্কুলের শতবর্ষ পূর্তি উপলক্ষে রেজিস্ট্রেশন ফরম বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণের অডিটোরিয়ামে এই কার্যক্রমের উদ্বোধন করেন শতবর্ষ উদযাপন আহ্বায়ক কমিটির আহ্বায়ক এয়ার ভাইস মার্শাল (অব.) আবুল বাশার।
অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব শামসুল হুদা। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে একাধিক প্রাক্তন শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। এদের মধ্যে ছিলেন, ১৯৭১ সালের এসএসসি ব্যাচের বিশিষ্ট পরিবেশবিদ আবদুল মান্নান, ৭৬ ব্যাচের প্রকৌশলী আবদুল মতিন, ৭৭ ব্যাচের আবদুল খালেক, ৭৮ ব্যাচের সমাজসেবক হাজী আক্তারুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক সালেহ আহমেদ, মোহাম্মদ আলী মাস্টার (’৮২), সাংবাদিক মোঃ মোসলেহ উদ্দিন (’৮৩), জহিরুল ইসলাম, আবদুল হান্নান (বাবুল), সহকারী অধ্যাপক মাসুদ পারভেজ, ব্যবসায়ী এম.এ. মতিন এমবিএ, বাসস কর্মকর্তা ফারুক আহমেদ ভূঁইয়া, বার্জার পেইন্টস-এর প্রোডাক্ট ডিরেক্টর ফারুক আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শরিফুল ইসলাম, শিক্ষানুরাগী মিনারা বেগম, সাবিনা আক্তার ও শিরিন আক্তার
মানবাধিকার কর্মী মনির হোসেন
এছাড়াও উপস্থিত ছিলেন রুহুল আমিন, আবুল কাশেম, আবদুল মতিন, ডা. আহসান হাবীব, সিরাজুল ইসলাম খোকন, প্রকৌশলী আবদুল কাইয়ূম, ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান রুবেল, আবু ইউসুফ বেগ, দিপু, নয়ন হোসেনসহ অনেকে।
বক্তারা শতবর্ষ উদযাপনকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেন এবং প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও এলাকার মানুষের অংশগ্রহণে এই আয়োজনকে সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
কুমিল্লা গেজেট