সমাজ উন্নয়ন ও মানবিক মূল্যবোধে শপথ তরুণদের
মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচংয়ে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ” শিরোনামে এক বিশেষ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ ও পৌরসভার প্রশাসক মোঃ তানভীর হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মোঃ আবু তাহের, ধর্মীয় নেতা অধ্যাপক আবদুল আউয়াল, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বিআরডিবি কর্মকর্তা রাসেল সারওয়ার, প্রকল্প কর্মকর্তা যোবায়ের হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা এবং সমাজসেবা সহকারী কর্মকর্তা আহমদ উল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক মোঃ ফয়েজ এবং “জুলাই যোদ্ধা” ও ছাত্রজনতার প্রতিনিধি হিসেবে মোঃ ছাব্বির, জামিলুর রহমান তানিম, আরিফ আহমেদ মাহাদী ও তাসনিম মীম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ ইসমাঈল হোসেন।
বক্তারা সমাজ উন্নয়ন, নারী ও শিশু সুরক্ষা, মাদকবিরোধী সচেতনতা, শিক্ষার প্রসার এবং মানবিক মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরেন।
তারা বলেন, “জুলাই পুনর্জাগরণ” কর্মসূচির আওতায় এমন আয়োজন তরুণ সমাজকে সচেতন ও দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তুলবে।
কুমিল্লা গেজেট