কুমিল্লা | বঙ্গাব্দ

নাঙ্গলকোটে মৌকরা ইউনিয়ন শ্রমিক দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা

  • প্রকাশের তারিখ : 25-জুলাই-2025 ইং
ছবির ক্যাপশন:

নাঙ্গলকোট প্রতিনিধি।। 
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় সরকার বাজারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মৌকরা ইউনিয়ন শ্রমিক দলের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ শাহ জালাল।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌকরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ আলম ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দল সভাপতি আই কে সাঈদ ইকবাল।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন, যুবদল নেতা আনোয়ার হোসেন জুয়েল, শ্রমিক দল সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম, মক্রবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির খান, উপজেলা জাসাস সভাপতি জসিম উদ্দিন মজুমদার, মৌকরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, হেসাখাল ইউনিয়ন শ্রমিক দল সভাপতি সাহাব উদ্দিন সাফু ও মক্রবপুর ইউনিয়ন শ্রমিক দল সভাপতি জামাল হোসেন লিটন।

এছাড়া পরিচিতি সভায় আরও উপস্থিত ছিলেন ঢালুয়া ইউনিয়ন শ্রমিক দল সভাপতি শাহাদাত হোসেন, রায়কোট উত্তর ইউনিয়ন সভাপতি ইকবাল হোসেন, মক্রবপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রুবেল, মৌকরা ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ