কুমিল্লা | বঙ্গাব্দ

উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করলেন মোঃ জহিরুল কাইয়ুম

  • প্রকাশের তারিখ : 24-জুলাই-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং ।।
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, ভাই ভাই স্যানিটারির স্বত্বাধিকারী, ভারেল্লা উত্তর ইউনিয়ন জামায়াত নেতা ও তরুণ সমাজসেবক মোঃ জহিরুল কাইয়ুম।

তিনি দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি আরও বলেন, “জাতীয় এই শোকের মুহূর্তে আমরা সবাই যেন ধৈর্য ধারণ করি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনায় অংশ নিই।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ