কুমিল্লা | বঙ্গাব্দ

মোবাশ্বের আলম ভূঁইয়া'র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দৌলখাঁড় ইউনিয়ন বিএনপির বিক্ষোভ

  • প্রকাশের তারিখ : 22-জুলাই-2025 ইং
ছবির ক্যাপশন:

নাঙ্গলকোট প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার উপর কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চি এলাকায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কুমিল্লার নাঙ্গলকোটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুলাই) বিকেলে নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি দৌলখাঁড় দক্ষিণ বাজার থেকে শুরু হয়ে দৌলখাঁড় বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দৌলখাঁড় জিরো পয়েন্টে এসে সমাবেশে পরিণত হয়।

দৌলখাঁড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুবেদার মেজর (অব.) আব্দুল মতিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান টিটু।

নাঙ্গলকোট উপজেলা যুবদলের সদস্য জসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তৃতা রাখেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল কালাম ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব মনির মজুমদার, উপজেলা যুবদল সদস্য মোহাম্মদ ওয়াসিম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন দৌলখাঁড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মোল্লা, যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবদীন ফরায়েজী, ইউনিয়ন বিএনপি নেতা কাজী হাসেম, আব্দুল মন্নান, হারুনর রশীদ, সৈয়দ সুমন, যুবদল যুগ্ম আহ্বায়ক মিজান ফরায়েজী, স্বপন, কাজী মাসুদ, জামাল মহাজন, বিপ্লব, জসিম মেম্বার, নাসির উদ্দীন এবং যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং মোবাশ্বের আলম ভূঁইয়ার সুস্থতা কামনা করেন।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ