বুড়িচং প্রতিনিধি।।
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মান্যবর চেয়ারম্যান ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য আলহাজ্ব আল্লামা মাওলানা এম এ মতিন (মা:জি:আ:) অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুমিল্লা জেলা ও মহানগর ইসলামী ছাত্রসেনার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুলাই) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রসেনার সভাপতি মোঃ মাইনুদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন মহানগর ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মাছুম বিল্লাহ মিয়াজী, সহ-সভাপতি মোঃ আবু ইউসুফ বিএসসি, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আমিনুল ইসলাম আকবরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, অর্থ সম্পাদক মোঃ তাবারুক হোসাইন, নগর ছাত্রসেনার সভাপতি মোঃ আলাউদ্দিন, জেলা সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ তালহা মিয়াজী, প্রচার সম্পাদক মোঃ মেহেদী হাসান, দপ্তর সম্পাদক মোঃ ইমরান, নগর সদস্য মোঃ রাহাত ও মোঃ মারুফ।
দোয়া মাহফিলে আল্লামা এম এ মতিন ছাড়াও ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা মোঃ তৈয়ব আলী, আল্লামা আবুল কাশেম ফজলুল হক এবং যুবনেতা মজিবুর রহমানের মায়ের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আয়োজকরা বলেন, “আল্লামা এম এ মতিন শুধু একটি সংগঠনের নয়, তরিকতপন্থী সুন্নি মুসলমানদের নৈতিক পথপ্রদর্শক। তাঁর সুস্থতা কামনায় আমরা সকলের দোয়া কামনা করছি।”
এ সময় উপস্থিত সকল নেতাকর্মীরা তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
কুমিল্লা গেজেট