কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে শহীদদের স্মরণে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের তারিখ : 17-জুলাই-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।। 
কুমিল্লার বুড়িচংয়ে ‘২৪ এর শহীদ দিবস’ উপলক্ষে শহীদদের স্মরণে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা দেয়ালে রঙ তুলির আঁচড়ে ফুটিয়ে তোলেন মুক্তিযুদ্ধ, দেশপ্রেম ও শহীদদের আত্মত্যাগের গল্প। চিত্রে উঠে আসে ইতিহাসের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

প্রতিযোগিতা পরিদর্শন করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পরিচালক প্রকৌশলী মো. হারুনুর রশিদ সরকার, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, আপ্যায়ন সম্পাদক মো. ফয়েজসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

মাধ্যমিক পর্যায়ে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বুড়িচং কালীনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান রামপুর উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়।

উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করে নিমসার জুনাব আলী কলেজ, দ্বিতীয় স্থান বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করে পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজ।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন।

এই আয়োজনে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা যেমন নিজেদের সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ পেয়েছে, তেমনি তাদের মাঝে দেশের ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম এবং শহীদদের আত্মত্যাগ সম্পর্কে আরও গভীরভাবে উপলব্ধি জন্মেছে বলে জানান আয়োজকরা।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ