কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লা-১০ আসনে খেলাফত মজলিস প্রার্থী নুরুল আমিন ভূঁইয়ার পক্ষে মোটর শোভাযাত্রা

  • প্রকাশের তারিখ : 17-জুলাই-2025 ইং
ছবির ক্যাপশন:

নাঙ্গলকোট প্রতিনিধি।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট–লাকসাম) আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও দেয়াল ঘড়ি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা নুরুল আমিন ভূঁইয়ার পক্ষে বিশাল মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া বাজার থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি নাঙ্গলকোট বাজার কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় শতাধিক মোটরসাইকেল ও গাড়িবহর অংশ নেয়। এতে দলীয় নেতা-কর্মী ও স্থানীয় সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সমাপনী বক্তব্যে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ নুরুল আমিন ভূঁইয়া বলেন, “আমরা ইসলামি মূল্যবোধ, ন্যায় ও শান্তির রাজনীতি করি। জনগণের আস্থা ও ভালোবাসাই আমাদের শক্তি। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে জনগণের ভোটে আমরা বিজয়ী হবো।”

এসময় আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিস কুমিল্লা মহানগর সেক্রেটারি মাওলানা মোহাম্মদ ইলিয়াস বিন হাশেম, ইসলামী যুব মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি আবু বকর সিদ্দিক আহাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কুমিল্লা দক্ষিণ জেলার সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম ফয়েজী, সহ-সেক্রেটারি মাওলানা আনোয়ার জাহিদ, বাইতুল মাল সম্পাদক মাওলানা আবদুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম ফুয়াদ, ইসলামী যুব মজলিস কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মাওলানা আবু দাউদ বিন হাসান, ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মো. আরিফুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নাঙ্গলকোট উপজেলা দক্ষিণ সভাপতি হাফেজ মাওলানা নুরুন্নবী, সেক্রেটারি হাফেজ মাওলানা হাসান মিয়াজী, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ওসমান গনি, নাঙ্গলকোট পৌরসভা সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ, সেক্রেটারি মুফতি রহমত উল্যাহ প্রমুখ।

নেতাকর্মীরা বলেন, এই শোভাযাত্রার মাধ্যমে জনসাধারণের মাঝে খেলাফত মজলিসের শান্তিপূর্ণ রাজনীতির বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন, জনগণের দোয়ায় এবং ভালোবাসায় আগামী নির্বাচনে দেয়াল ঘড়ি প্রতীকের বিজয় নিশ্চিত হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ