কুমিল্লা | বঙ্গাব্দ

ঢাকায় মহাসমাবেশকে স্বাগত জানিয়ে বুড়িচংয়ে জামায়াতের মিছিল

  • প্রকাশের তারিখ : 17-জুলাই-2025 ইং
ছবির ক্যাপশন:

মো. আবদুল্লাহ, বুড়িচং।। 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত ঢাকার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কুমিল্লার বুড়িচং উপজেলায় স্বাগত মিছিল করেছে স্থানীয় জামায়াত। বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার অংশে এই মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন। তিনি মিছিলে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সরকারবিরোধী শান্তিপূর্ণ আন্দোলনই গণতন্ত্র পুনরুদ্ধারের পথ। সেই লক্ষ্যে ঢাকার মহাসমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

মিছিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ডা. মো. মোবারক হোসাইন, জেলা নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার, জেলা শূরা সদস্য অধ্যাপক মো. আব্দুল আউয়াল, অ্যাডভোকেট মো. সাইফুল আলমসহ কেন্দ্র ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সুলতান আহমেদ, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ইব্রাহিম খলিল, জামায়াত নেতা আব্দুল আউয়াল, মোকাম ইউনিয়ন আমির মোস্তফা কামাল, ময়নামতি ইউনিয়ন আমির মাওলানা নুরুজ্জামান, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন আমির মাওলানা ইউসুফ, মাওলানা শফিকুল ইসলাম ও মাওলানা ওবায়দুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন আমির ও স্থানীয় নেতাকর্মীরা।

নেতারা বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জামায়াত নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। সরকার দমন-পীড়ন চালিয়ে আন্দোলন বন্ধ করতে পারবে না বলেও তারা মন্তব্য করেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ