কুমিল্লা | বঙ্গাব্দ
আরাগ আনন্দপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু ইউসুফ তুহিন
আরাগ আনন্দপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু ইউসুফ তুহিন
0:00
0:00

আরাগ আনন্দপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু ইউসুফ তুহিন

ছবির ক্যাপশন:

মো. আবদুল্লাহ, বুড়িচং।। 
কুমিল্লার বুড়িচং উপজেলার আরাগ আনন্দপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন করেছে কুমিল্লা শিক্ষা বোর্ড। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন স্থানীয় সমাজসেবক আবু ইউসুফ তুহিন।

বিদ্যালয় পরিদর্শক আবু সালেহ মো. তারিক মাহমুদের স্বাক্ষরে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এই কমিটির অনুমোদন দেয়।

কমিটিতে সদস্য সচিব পদাধিকার বলে দায়িত্ব পেয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ছলিম উল্লাহ এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. লিটন।

নবনির্বাচিত সভাপতি আবু ইউসুফ তুহিন বলেন, “বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো। শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
তিনি বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

নবগঠিত এই কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মান আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা করছেন এলাকাবাসী।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ