কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে দখল হওয়া খাল উদ্ধারে দ্রুত অভিযান চালানো হবে: ইউএনও

  • প্রকাশের তারিখ : 15-জুলাই-2025 ইং
ছবির ক্যাপশন:

মো. আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলার দখল হওয়া খালগুলো উদ্ধারে দ্রুত অভিযান চালানো হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে খাল দখল, জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, “অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুত করা হয়েছে। খুব শিগগিরই অভিযান চালিয়ে খালগুলো উদ্ধার করা হবে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী, জনপ্রতিনিধি, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থী প্রতিনিধিরা।

প্রশাসন জানিয়েছে, সমন্বিত টিম গঠন করে দখলদারদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ