কুমিল্লা | বঙ্গাব্দ

হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে রেজাল্ট ধস: পাসের হার মাত্র ১৭%

  • প্রকাশের তারিখ : 14-জুলাই-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এবারের এসএসসি পরীক্ষায় পাস করেছে মাত্র ৩ জন শিক্ষার্থী। ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে এ অল্পসংখ্যক উত্তীর্ণ শিক্ষার্থী নিয়ে পাসের হার দাঁড়িয়েছে মাত্র ১৭.৬৫%। ফলাফলটি এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে।

এক সময় গৌরবময় ইতিহাস থাকা এ বিদ্যালয়ে বর্তমানে শিক্ষক রয়েছেন ১৮ জন। তবে স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব, ম্যানেজিং কমিটির অনিয়ম ও নিয়োগে দুর্নীতি শিক্ষার মান ধ্বংস করেছে।

প্রধান শিক্ষক মো. আবুল কাশেম ফলাফল খারাপ হওয়ার জন্য শিক্ষার্থীদের মনোযোগের অভাব, করোনার প্রভাব ও শিক্ষকদের কিছু দুর্বলতাকে দায়ী করেন। তিনি বলেন, “ভবিষ্যতে ফলাফল উন্নয়নে আমরা ইতোমধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছি।”

বুড়িচং উপজেলায় এবারের গড় পাসের হার ৬৭.৯৫% হলেও হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ছিল সর্বনিম্ন অবস্থানে। উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ইউএনও ফলাফল খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

স্থানীয়দের দাবি, দ্রুত স্কুলের অব্যবস্থাপনা দূর করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা জরুরি, না হলে ভবিষ্যৎ প্রজন্ম চরম ক্ষতিগ্রস্ত হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ