মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত চাঁদাবাজি, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। একইসঙ্গে বিভিন্ন মিছিল ও সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও মিথ্যাচার করা হচ্ছে। বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন বহিঃপ্রকাশ এবং দুঃখজনক বলেও অভিহিত করা হয়েছে।
এই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়ন যুবদলের নেতা মোঃ জাহাঙ্গীর আলম মেম্বার।
তিনি বলেন, "সন্ত্রাসী, খুনি কিংবা চাঁদাবাজ—এরা কোনো রাজনৈতিক দলের হতে পারে না। বিএনপি কখনো কাউকে সন্ত্রাস বা চাঁদাবাজির নির্দেশ দেয়নি। কেউ ব্যক্তি পর্যায়ে কোনো অপরাধ করলে সেটি তার নিজস্ব দায়—দলের নয়। অথচ কিছু মহল পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে এসব ঘটনা ব্যবহার করছে, যা অত্যন্ত নিন্দনীয়।”
তিনি আরও বলেন, "আজ যারা তারেক রহমানের বিরুদ্ধে অশালীন স্লোগান দিচ্ছেন, তারা ভুলে যাচ্ছেন—এই বাকস্বাধীনতার জন্যই তারেক রহমান ও বিএনপি বিগত ১৭ বছর ধরে রাজপথে আন্দোলন চালিয়ে আসছে। ঘটনার সত্যতা যাচাই না করে শুধুমাত্র রাজনৈতিক বিদ্বেষ থেকে একজন জনপ্রিয় জাতীয় নেতার বিরুদ্ধে কুৎসা রটানো খুবই ঘৃণ্য কাজ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
অবিলম্বে এ ধরনের অপপ্রচার ও কটূক্তি বন্ধ করে একটি সহনশীল ও গণতান্ত্রিক রাজনীতি ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।
কুমিল্লা গেজেট