কুমিল্লা | বঙ্গাব্দ
কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকে পুলিশে দিলেন স্থানীয়রা
কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকে পুলিশে দিলেন স্থানীয়রা
0:00
0:00

কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকে পুলিশে দিলেন স্থানীয়রা

ছবির ক্যাপশন:

প্রতিনিধি।।
কুমিল্লা নগরীতে এক আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। রোববার(১৩ জুলাই) দুপুরে নগরীর ছোটরা পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে। 

আটক ওই নেতার নাম আবদুল হামিদ। তিনি নগরীর ২নং ওয়ার্ড (ছোটরা) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সদর আসনের সাবেক এমপি হাজী আ ক ম বাহা উদ্দিনের অনুসারী বলে জানা গেছে। 

আটকের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, দুপুর ২ টার দিকে খবর আসে এক ব্যক্তিকে ( আবদু হামিদ)  নগরীর ছোটরা পশ্চিম পাড়াা এলাকায় লোকজন আটক করে রেখেছে।  সেখানে গিয়ে পুলিশ বিক্ষুব্ধ লোকজনের কবল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

স্থানীয়রা বলেন, আব্দুল হামিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দলীয় নেতাকর্মীদের সাথে আন্দোলন ঠেকাতে মাঠে তৎপর ছিলেন। সরকার পতনের পর বেশ কিছু দিন তিনি পলাতক থাকলেও সম্প্রতি মামলার জামিন নিতে চেস্টা তদবীর শুরু করেন। আজ তার আদালতে যাওয়ার কথা ছিল। খবর পেয়ে এলাকার লোকজন তাকে পেয়ে আটক করে মারধর করে।

ওসি) মহিনুল ইসলাম আরো বলেন, আটক আবদুল হামিদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ৩টি মামলার এজাহারে তার নাম থাকার তথ্য মিলেছে। তবে  সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হয়তো আরও ঘটনার সাথে তার  জড়িত থাকার প্রমান মিলতে পারে। আমরা সকল তথ্য যাচাই-বাছাই করে দেখছি। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ