আল-আমিন কিবরিয়া।।
রাজধানীর পুরান ঢাকায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লার দেবিদ্বার উপজেলার শিক্ষার্থীরা। এ সময় দোষীদের দ্রুত বিচার নিশ্চিতে দাবি জানান তারা।
শনিবার (১২ জুলাই) বিকেলে দেবিদ্বার উপজেলা সদরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ মিছিল অংশ নেন শতাধিক শিক্ষার্থী।
বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ। শেষে হয় নিউমার্কেটের স্বাধীনতা চত্বরে এসে। সেখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনে আহত ছাত্রনেতা ইয়াসিন আরাফাত, আমিনুল ইসলাম হৃদয়, সিয়াম ইসলাম, জহিরুল ইসলাম, মামুন ভূঁইয়া, খাইরুল ইসলাম ও আজিম পাঠান।
বক্তারা বলেন, চাঁদা না দেওয়ায় একজন সাধারণ ব্যবসায়ীকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। এই বর্বরতা জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছে। আমরা বাধ্য হয়েই আজ রাস্তায় নেমেছি। কারো হুমকি-ধমকিতে আমরা ভয় পাই না। আমরা জুলাই যোদ্ধা। নতুন বাংলাদেশে আর কাউকে আওয়ামী লীগ হয়ে উঠতে দেওয়া হবে না।
দেখা যায়, নানান প্রতিবাদী স্লোগানে উত্তাল হয়ে উঠে পুরো উপজেলা সদর। এ সময় তারা স্লোগান দেন সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দাও গুরিয়ে দাও', আমার সোনার বাংলায় সন্ত্রাসীদের ঠাই নাই', ‘সন্ত্রাসীদের বিচার চাই’, ‘নিরাপদ দেশ চাই’, ‘হত্যার বিরুদ্ধে এক হও এক হও’, 'মিডফোর্ডে হামলা কেন, প্রশাসন জবাব চাই', ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ', ২৪ এর হাতিয়ার গর্জে উঠো আরেকবারসহ নানান ধরনের স্লোগান।
কুমিল্লা গেজেট