কুমিল্লা | বঙ্গাব্দ

বিএনপি নেতা মোবাশ্বের আলম'র উপর হামলার প্রতিবাদে ঢালুয়া ইউনিয়ন যুবদলের বিক্ষোভ

  • প্রকাশের তারিখ : 27-জুন-2025 ইং
ছবির ক্যাপশন:

নাঙ্গলকোট প্রতিনিধি।।
‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া'র উপর কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চি এলাকায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে শুক্রবার বিকালে কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎বিক্ষোভ মিছিলটি আনন্দ বাজার থেকে শুরু হয়ে আনন্দ বাজার ও সিজিয়ারা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিজিয়ারা উত্তর বাজার লুৎফুর কবির মার্কেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
‎বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে ঢালুয়া ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ইসমাইল হোসেন মজুমদার, নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য ও ঢালুয়া ইউনিয়ন যুবদল আহ্বায়ক মোহাম্মদ আবু হানিফ মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান ভূঁইয়া, সদস্য সচিব মোহাম্মদ কামাল হোসেন মুন্সি, ঢালুয়া ইউনিয়ন বিএনপি সাবেক প্রচার সম্পাদক ওবায়দুল হক এবু।
‎এসময় উপস্থিত ছিলেন ঢালুয়া ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক আইয়ুব নবী, রাশেদুল ইসলাম ভূঁইয়া রাসেল, সাকিউল কাউসার তালুকদার, আব্দুল হামিদ, খোকন, মুরাদ, মোহাম্মদ কামরুল হাসান, সদস্য ওমর ফারুক, মহিন, আব্দুল হক, মিরু, সৈকত, রিয়াদ, এয়াছিন প্রমুখ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ